কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে নবনির্মিত মঞ্চের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) কলেজ হলরুমে নবনির্মিত এ মঞ্চের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual4 Ad Code

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের উপেক্ষিত মঞ্চ নির্মাণের দাবি বাস্তবায়ন হওয়ায় এমপিকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমাদের অবস্থান থেকে ঐতিহ্যবাহী কলেজের উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তোলার স্বার্থে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি নবনির্মিত মঞ্চের হলরুমের আসবাবপত্রসহ অসম্পূর্ণ কাজ সম্পন্নের জন্য ২ লাখ টাকা অনুদানসহ ক্যাম্পাসের আঙিনার মাঠি ভরাট ও কলেজ ক্যান্টিন প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন।

Manual3 Ad Code

কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক একেএম শাহজালাল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মোঃ মছব্বির আলী, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন। এসময় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের ছাত্র রিপন বখ্শ।

পরে ফিতা কেটে নবনির্মিত মঞ্চের উদ্বোধন করেন পধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ অতিথিরা। এ ছাড়া কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকম-লী ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!