কুলাউড়ায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা. কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পুকুরে থেকে ভাসমান অবস্থায় আমেনা বেগম (৭৫) নামক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের দাবি তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন ও নিহতের ছেলে আমির আলী জানান, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগমকে ২২ আগস্ট রাত আনুমানিক ১১ থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘুমিয়ে পড়েন। ২৩ আগস্ট বুধবার ভোরে পাশের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে জানান। খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে থানায় নিয়ে আসেন।

কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিগতে ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায় দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি আনতে জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন গেছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় ময়নাতদন্ত হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!