কুলাউড়ার চাতলাপুর বাগানে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার চাতলাপুর বাগানে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে ফের বিক্ষোভ করছেন নারী শ্রমিকরা। ১৮ কেজি পাতি উত্তোলনের বদলে বর্তমানে কর্তৃপক্ষ ২০ কেজিতে নিরিখ করার প্রতিবাদে এই বিক্ষোভ করছেন।

Manual3 Ad Code

একই দাবিতে গত শনিবার সকাল থেকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে হাজারো নারী শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছিলেন। সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে আবার চাতলাপুর চা বাগানের নারী চা শ্রমিকরা চা বাগান কারখানার ভেতরে ব্যবস্থাপক ও অফিস কর্মচারীদের অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে।

Manual7 Ad Code

চা শ্রমিকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেয়ার কথা থাকলেও দেয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের উপর চাপ বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে গত শনিবার সকাল থেকে চাতলাপুর চা বাগানে কর্মবিরতি পালন করেন ও অফিসের সম্মুখে বিক্ষোভ করেন নারী চা শ্রমিকরা। সোমবার আবারও চা বাগানের ব্যবস্থাপক ও কর্মচারীদের অবরুদ্ধ করে ফটকে তালা দিয়ে কর্মবিরতি পালন করছে।

আন্দোলনরত নারী শ্রমিক কুন্তি রবিদাস, বিনতি বাউরী, কমলা মৃধা, রিপা ইন্দোয়ার, বাসন্তী বাউরী, সাবিত্রি বৈদ্য চা বাগান ব্যবস্থাপক ও কর্মচারীদের অবরুদ্ধ করে কর্মবিরতি পালনের কথা স্বীকার করে বলেন, তাদের ন্যায্য দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Manual2 Ad Code

চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, এ বাগানে এ ধরণের অবস্থা সম্পর্কে কুলাউড়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও শ্রম দপ্তর শ্রীমঙ্গলে রোববার লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার আন্দোলন সম্পর্কে শ্রমিক ও চা বাগান কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোন তথ্য পাননি বলে জানান। তবে বিষয়টি দেখছেন বলেও জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!