কুলাউড়ায় খাস জমি উদ্ধারে টানানো সরকারি সাইনবোর্ড অপসারণের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় খাস জমি উদ্ধারে টানানো সরকারি সাইনবোর্ড অপসারণের দাবিতে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর বেরিগাঁও গ্রামে ‘সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক’ সাইনবোর্ড টানানোর প্রতিবাদে ৩১ আগস্ট বৃহস্পতিবার চাতলাপুর স্থল শুল্কবন্দর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।

Manual8 Ad Code

স্থানীয় গ্রামবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘ কয়েক যুগ যাবত আমাদের পূর্বসূরীগন সঞ্জরপুর মৌজায় বসবাস করে গেছেন। বর্তমানে আমরা উত্তরসূরি হিসেবে বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। সম্প্রতি এই জমিতে সরকারি সাইনবোর্ড টানানো হয়েছে। এতে জমি হারানোর ভয়ে গরিব কৃষকরা উদ্বিগ্ন ও হতাশ। এই জমি হারালে তাদের না খেয়ে মরতে হবে বলে তারা দাবি জানান।

Manual2 Ad Code

গরিব কৃষকদের ভোগদখলকৃত ভূমিতে কোন প্রকল্প বাস্তবায়ন না করার জন্য স্থানীয় শরীফপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সুন্দর আলীর সভাপতিত্বে এবং মাওলানা সাইফুর রহমানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান জনাব আলী, তফাজ্জুল হক চিনু, মুক্তিযোদ্ধা সবুর মিয়া, ইসমাইল আলী, আক্কাস মিয়া, সজ্জাদ আলী, আসকির আলী, কৃষক মুমিন আলী, সমাজকর্মী জামাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, জাফর আলী, মাওলানা আব্দুল জব্বার, নজরুল ইসলাম, ফিরুজ আলী, সায়েদ আলী, জুনেদ মিয়াসহ মুক্তিযোদ্ধা সন্তানরা।

Manual1 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, জমিগুলো যাদের দখলে তারা খুবই গরিব ও অসহায় লোক। সরকারি খাসজমি ব্যতিত তাদের আর অন্য কোথাও জমি নেই। এই জমি এসব অসহায় নামে লিজ প্রদান করা হোক। ২০১৯ সালেও এখানে তৎকালীন ইউএনও আসার পর ২০ জন বীর মুক্তিযোদ্ধার আবেদনের ফলে সরকারি আবাসন নির্মাণ প্রকল্প বাতিল করে অন্যত্র আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেও গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে বলে তারা দাবি করেন।

এব্যাপারে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান জানান, এটা সরকারি খাস জমি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে খাস জমি উদ্ধারের অংশ হিসেবে উদ্ধারকল্পে সাইনবোর্ড টানানো হয়েছে। সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা যাবে না। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!