ট্রেনে কাটা পড়ে একই দিনে কুলাউড়ার ২ বৃদ্ধের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

ট্রেনে কাটা পড়ে একই দিনে কুলাউড়ার ২ বৃদ্ধের মৃত্যু

  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::ট্রেনে কাটা পড়ে একই দিনে কুলাউড়ার বাসিন্দা ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) কুলাউড়ার গুপ্তগ্রাম এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে মুকুল মালাকার (৬৬) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকায় সাবেক পোস্ট মাস্টার মো. ইছহাক (৬৫) পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

Manual2 Ad Code

নিহত মুকুল মালাকার উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা ও সাবেক পোস্ট মাস্টার মো. ইছহাক কর্মধা ইউনিয়নের কাজিবাড়ির বাসিন্দা।

Manual8 Ad Code

রেলওয়ে সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মো. ইছহাক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে গুপ্তগ্রাম এলাকার মুকুল মালাকার গরু চরাতে পার্শ্ববর্তী হাওরে যান। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, বিকেলে মুকুল মালাকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ইছহাকের দেহ চিহ্নভিন্ন হয়ে গেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!