বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুলাউড়ার কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুলাউড়ার কমিটি গঠন

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

সভাপতি সফি আহমদ সলমান, সিনিয়র সহ- সভাপতি সৌম্য প্রদীপ

এইবেলা, কুলাউড়া ::: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুলাউড়ার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিতালী ফার্মেসীর স্বত্ত্বাধিকারী অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানকে সভাপতি, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলকে সিনিয়র সহ-সভাপতি ও শেলুর রহমানকে সহ-সভাপতি করা হয়েছে।

Manual8 Ad Code

১৬ সেপ্টেম্বর শনিবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুলাউড়ার সম্মেলনে সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও মো. শেলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual5 Ad Code

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও মৌলভীবাজার জেলা সভাপতি ইমদাদুল হক মছনু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সেলিম আহমদ।

Manual5 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান আনু, জসিম উদ্দিন, মো. সাহেদ। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পরিচালক সদস্যরা হলেন মো. দরছ মিয়া, আতিকুর রহমান আনু, জাকির হোসেন, বদরুজ্জামান সজল, নির্মাল্য মিত্র সুমন, মোশাররফ হোসেন শামীম, বাদশা মিয়া, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, আতাউর রহমান, প্রদীপ মল্লিক, খালেদ পারভেজ বখ্শ, শ্রী পদ বর্ধন, সৈয়দ ইমরান আলী।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!