কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন পথচলার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। (১৭ সেপ্টেম্বর) রোবার দুপুরে ব্রাহ্মণবাজার এম এন এইচ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভাসহ সদস্যদের রেজিষ্ট্রেশন
এবং বিভিন্ন জাকজমক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সংগঠনের চেয়ারম্যান এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাহদী হাসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, অল
ইউরোপিয়ান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বকুল খান, এনআরবি ইসলামিক লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর ইনচার্জ আবুল হোসেন ইমন, এসভিপি এম মখলিসুর রহমান, হিউম্যান হেল্থ কেয়ার এন্ড হিজামা ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক আইয়ূব আলী, স্পন্দনের উপদেষ্টা হাবিবুর রহমান, উপদেষ্টা মাহবুবর রহমান মান্না, উপদেষ্টা নিতাই পাল, বাংলাদেশ প্রা.বি. সহকারী শিক্ষক সমিতি হাজীপুরের সভাপতি জাকির হোসেন, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম,
প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাছান খালিক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলিয়াস আহমদ। মানবতার সঙ্গিত পরিবেশন করেন এইচ এম খালেদ আহমেদ। অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন
সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রিহান। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল, পাবেল বক্স রুবেল ও রক্তদাতা রাসেল আহমদ প্রমূখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মিলনমেলা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আবু সামাদ সুজেল, আব্দুল মজিদ, এম আই সাব্বির, স্পন্দনের ভাইস চেয়ারম্যান রোকন উজ জামান রনি, সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ও ইমতিয়াজ মিফতা, তাওহিদুল ইসলাম, মুশাহিদুল ইসলাম, মুফাজ্জল, মিজান, রনি, সজিব প্রমুখ। রক্তদাতা স্বেচ্ছাসেবী মিলনমেলায় উপস্থিত ছিলেন কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট সহ বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক রক্তদাতা স্বেচ্ছাসেবীরা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!