আত্রাইয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “সোলার পাম্পে হবে সেচ, উন্নয়নের পথে বাংলাদেশ” লক্ষে নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।

রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাপবিবো দক্ষিনাঞ্চল এর পরিচালক ফকির শফিউদ্দিন আহম্মদ। তিনি বলেন, ৫০ শতাংশ ভুর্তূকীমূল্যে কিস্তির মাধ্যমে গ্রাহকগণ এ সংযোগ নিতে পারবেন। এ সংযোগের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। সেইসাথে জাতীয়গ্রীডে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি অন্যান্য খাতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। ফলে বায়ুদূষণ রোধ এবং গ্রাহক আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

Manual1 Ad Code

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১এর ডিজিএম আব্দুল আলীমের সভাপতিত্বে এজিএম এম তাহসিন ইলিয়াস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে নওগাঁ পল্লী বিদ্যুৎ এর জিএম রবিউল হক, ডিজিএম কারিগরি লুৎফুল হাসান, আত্রাই উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায়, আত্রাই পল্লী বিদ্যুত সমিতির পরিচালক খাদেমুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৭১ জন গ্রাহক অংশ নেয়। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!