কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে রেলওয়ে সচিব- সম্পন্নের ডেডলাইনেও বাস্তবায়ন নিয়ে সংশয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে রেলওয়ে সচিব- সম্পন্নের ডেডলাইনেও বাস্তবায়ন নিয়ে সংশয়

  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্তের জিরো পয়েন্ট, নির্মাণাধীন লাতু রেলস্টেশন, বড়লেখা রেলস্টেশন ও কাঠালতলী রেলস্টেশন-সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, রেলওয়ে কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

প্রকল্প পরিদর্শনকালে রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম জানান, ২০২৬ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করেই অবকাঠামোগত সকল ধরণের নির্মাণ কাজের তদারকি করছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় ও রেলওয়ে অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনেক আগেই ডেডলাইন বেধে দেওয়া আছে। যদি না রাজনৈতিক কিংবা অন্য বিষয়ে পটপরিবর্তন না হয় তবে, টার্গেট টাইমের মধ্যেই প্রকল্পটির বাস্তবায়ন আশা করছেন। তবে, বেধে দেওয়া ডেডলাইনেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।

Manual1 Ad Code

জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ শেষ হয়েছে চলিত বছরের ৩০ জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত মেয়াদে কাজ সম্পন্ন করেছে ৬০ থেকে ৬৫ ভাগ ভাগ। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগি করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ চালিয়ে গেলেও। ঠিকাদারি প্রতিষ্ঠান আগের তুলনায় কাজের গতি কিছুটা বাড়ালেও ডেডলাইন অনুযায়ী ২০২৬ এর ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের মতো অগ্রগতি মাঠ ঘুরে দেখা যায়নি। এখনও শেষ হয়নি বড় বড় কয়েকটি ব্রিজ নির্মাণের কাজ। এই সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে যতেষ্ট সংশয় রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!