কুলাউড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়  বাছিত মিয়া (৪০) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাছিত গাজীপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন ও কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার জানান, নিত্যদিনের মতো রোববার রাতে বাছিত মিয়া রাতের খাওয়া দাওয়া শেষে বাইরে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতকে ঝুলে থাকতে দেখেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, সকাল ১০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!