কুলাউড়া পৌরসভায় সাপ্তাহিক হাটের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া পৌরসভায় সাপ্তাহিক হাটের উদ্বোধন

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় ‘সাপ্তাহিক হাট’ এর উদ্বোধন করা হয়েছে। ০১ নভেম্বর বুধবার হাটের পৌর শহরের এনসি স্কুল চৌমুহনীতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, তার সহধর্মিণী মমতাজ বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমসহ পৌর কাউন্সিলর ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, সর্বস্তরের জনসাধারণের ক্রয়বিক্রয়ের সুবিধার্থে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘদিনের প্রত্যাশিত সাপ্তাহিক হাট কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু করা হয়েছে। এ হাট প্রতি বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘টোল ফ্রি’ অবস্থায় চালু থাকবে।

Manual2 Ad Code

তিনি আরও জানান, পৌর শহরের স্কুল চৌমুহনীস্থ পৌরসভার গরুর হাট থেকে শুরু হয়ে উছলাপাড়া ব্রিজ পর্যন্ত সারাদিন সাপ্তাহিক হাট বসবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মোরগ, মাছ, সবজিসহ প্রয়োাজনীয় সকল প্রকার কৃষিজাত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়বিক্রয় করা হবে।

Manual3 Ad Code

কৃষক, জেলে, কামার, কুমারসহ সকল ধরনের পণ্য উৎপাদক সরাসরি হাটে বসে ক্রেতার নিকট বিক্রয় করতে পারবে। পৌরসভা ক্রেতাবিক্রেতার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান মেয়র।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!