কুলাউড়ায় ইয়াবাসহ আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ইয়াবাসহ আটক-১

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হাসান মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কুলাউড়া-গাজিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকালে এসআই আব্দুল আলীম, এএসআই নুরু মিয়া এবং মোশারফ হোসেন কুলাউড়া-গাজিপুর সড়কের মাস্টারের দোকানের পাশে অভিযান চালান। এসময় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে জয়চন্ডী ইউনিয়নের গাজিপুর (পুরন্দরপুর) গ্রামের হাসান মিয়া উরপে হাসন মিয়াকে আটক করা হয়। আটক হাসন মিয়ার পকেট তল্লাশী করে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!