কমলগঞ্জে চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।

Manual5 Ad Code

রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাধবপুর মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠির সহযোগিতায় এবং মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সকাল ১১ টায় মাধবপুর শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র‍্যালি সহকারে মাধবপুর ইউনিয়নের জবলার পার গ্রামে গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় মণিপুরি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে বিকাল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মণিপুরি ললিতকলা একাডেমির উপ- পরিচালক (অতি: দা:) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাট্যকার শুভাসিষ সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক ড. রনজিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, ভারতের ড. প্রভাত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায় প্রমুখ।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!