বড়লেখায় আখড়ায় চুরি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় আখড়ায় চুরি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভা

  • রবিবার, ১৫ জুন, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা পৌরশহরের পাখিয়ালাস্থ শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরে দুঃসাহসিক চুরিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নেক্কারজনক ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে আখড়া প্রাঙ্গণে সর্বদলীয় নেতৃবৃন্দ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই ঘটনায় জড়িত দুইজন চোরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য চোরদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Manual1 Ad Code

শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মঞ্জু লাল দে’র সঞ্চালনায় ও স্থানীয় প্রবীন মুরব্বি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ, নিন্দা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান খছরু, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, পৌর জামায়াতের সাবেক আমীর খিজির আহমদ, যুব জামায়াতের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সহসভাপতি অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, হরিনাম যজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ দে, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস, বড়লেখা উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাস, সাংবাদিক কল্যাণ প্রসুন চন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার রাতে অজ্ঞাত চোরেরা শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আখড়া কমিটির সভাপতি মঞ্জু লাল দে থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews