মৌলভীবাজার-৪ কমলগঞ্জ- শ্রীমঙ্গল আসনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

মৌলভীবাজার-৪ কমলগঞ্জ- শ্রীমঙ্গল আসনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ৭ম বারের মতো মনোনয়নপত্র জমা দেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

Manual6 Ad Code

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি ও ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন।

Manual3 Ad Code

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে অংশ নিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৭ম বারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) কমলগঞ্জে পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদের সামনে এসে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এ সময় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, গত ৩০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

পরে দুপুর ২টায় তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারন সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো বলে মিছিল দিতে থাকেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!