কুলাউড়ায় ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস উদযাপন

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস উদযাপন করা হয়েছে। ০৩ ডিসেম্বর রোববার দিবসটি দিবসটি উদযাপন করে বেসরকারি সংস্থা প্রচেষ্টা।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, বৃক্ষরোপন, প্রতিবন্ধি শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

প্রচেষ্টার চেয়ারম্যান মুয়ুব হোসেনের সভাপতিত্বে ও ফিল্ড কো অর্ডিনেটর সুজিত করাইকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা। বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের মেম্বার সেলিম আহমদ চৌধুরী ও মহিলা সদস্য সুষমা রানী বৈদ্য, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রচেষ্টার কো অর্ডিনেটর মুক্তা রানী দেব।

Manual6 Ad Code

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!