কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

Manual6 Ad Code

দিবসের শুরুতে ভোরে কুলাউড়া স্বাধীনতা সৌধে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন  সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, লিখিত বক্তব্য পাঠ করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ও  ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

Manual6 Ad Code

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সুলতান মনসুর।

Manual2 Ad Code

এরপর বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

Manual8 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভার.) মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মাসুক মিয়া, কমলা কান্ত ভৌমিক, রজব আলী, আয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা সন্তান এমদাদুল হক সুলতান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!