কুলাউড়ায় নৌকার দূর্গে হানা দিতে তৎপর বিদ্রোহীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় নৌকার দূর্গে হানা দিতে তৎপর বিদ্রোহীরা

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে নৌকার ভোটের দূর্গখ্যাত চা বাগানের ভোট ব্যাংকে আঘাত হানতে প্রস্তুত আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী ও তৃণমুল বিএনপির প্রার্থী। ফলে ভোটব্যাংক ৪ ভাগে ভাগ হওয়ার আশঙ্কা।

কুলাউড়া উপজেলায় রয়েছে ২৬টি চা বাগান। আর এই চা বাগানে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। এই ভোট নৌকার সাথে অন্য প্রার্থীর ভোট ব্যবধান গড়ে দেয়। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার ভোট ব্যাংক তছনছ হয়ে যেতে পারে।

Manual5 Ad Code

কুলাউড়ায় এবার নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নিজেদের ঐক্য দাবি করলেও দলের ২ হেভিওয়েট স্বতন্ত্র (বিদ্রোহী) নিয়ে ভেতরে ততটা স্বস্তিতে নেই। কেননা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন ৫ বারের ইউনিয়ন চেয়ারম্যান, ২ বারের উপজেলা চেয়ারম্যান এবং একবারের সাবেক এমপি। চা শ্রমিকদের সাথে যার রয়েছে সবচেয়ে বেশি সখ্যতা ও বুঝাপাড়া। নৌকার ভোট ধরে রাখা জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তিনি। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান চা শ্রমিকদের ভাট বাগিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছেন।

Manual6 Ad Code

২ বারের সাবেকএমপি এমএম শাহীন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। ৫ম বারের মত সংসদ নির্বাচনে অংশ নেয়া এমএম শাহীন চা শ্রমিকদের পরীক্ষিত বন্ধু বলে নিজেকে দাবি করেন। তিনি জানান, সংসদে চা শ্রমিকদের পক্ষে তিনি কথা বলেছেন। শুধু কথা বলেননি, তাঁর প্রস্তাবে চা শ্রমিকদের মাঝে বিশেষ বরাদ্ধ চালু হয়েছে।

Manual2 Ad Code

এই ৩ প্রার্থী যদি ভোট চা শ্রমিকদের ভোট টানতে সক্ষম হন তবে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। ত্রিমুখী কিংবা চতুর্মূখী লড়াইয়ে এই আসনে নৌকা সুবিধা পায়। কিন্তু আওয়ামী লীগের ৩ প্রার্থী থাকার এই নির্বাচন নৌকার জন্য কঠিন চ্যালেঞ্জ।

সেই সুযোগকে কাজে লাগাতে চান তৃণমুল বিএনপি’র প্রার্থী এমএম শাহীন। প্রতিটি বাগানে তিনি আলাদা ইউনিট করে কাজ করছেন। নৌকার ভোট ভাগ হয়ে গেলে নির্বাচনে জয়লাভ তাঁর জন্য অনেকটা সহজ হয়ে যাবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!