বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে হত্যা চেষ্টা মামালার এজাহার নামীয় ২ আসামি উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ (৪৫) ও সুরমান আলী ওরফে সায়মন (৩৫)-কে পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিগত আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী। তারা যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে পিটিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে যায়। এঘটনায় গত ২৩ আগষ্ট যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদার সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, নুরুল ইসলাম তাপাদারের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!