আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে-ছাত্রলীগের সভায় নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে-ছাত্রলীগের সভায় নাদেল

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি::

Manual2 Ad Code

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক, মৌলভীবাজার ২ আসনের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস রক্তাক্ত স্বাধীনতা এবং স্বাধীকারের ইতিহাস, রাজপথে রক্ত দিয়ে মানুষের ভোটাধিকার আদায়ের ইতিহাস, আমিও এক সময় ছাত্রলীগ করেছিলাম বলেই আজকে এ জায়গায় এসেছি। শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে আওয়ামীলীগ দেখিয়ে দিবে। পিছিয়ে পড়া কুলাউড়ায় উন্নয়ন করতে হবে।

কুলাউড়া পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে গত রোববার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল এর পক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানণ নৌকা মার্কার প্রার্থীকে নির্বাচিত করতে হবে। স্রোতের বিপরীতের কাউকে নির্বাচিত করলে কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না।

Manual2 Ad Code

Manual3 Ad Code

 

পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনির সভাপতিত্বে, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েল, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!