কুলাউড়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বিভিন্ন সড়কে বেপড়োয়া গতি দিয়ে ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচলে সড়ক দূর্ঘটনা বাড়ছে। চলতি বছর কুলাউড়া উপজেলার বিভিন্ন সড়কে ৫-৬টি দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে।

২৭ ডিসেম্বর বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম রাফি। এ সময় সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন মানব কল্যান রক্তদান ফাউন্ডেশন রাজনগর।

Manual3 Ad Code

উপজেলার রাজনগর বাজারে ৩০ ডিসেম্বর বিকেলে উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান। সংগঠনের সম্পাদক আহবাব হুসেন হেলালের সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্বাছ আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোকন ভূইয়া, হাসান আল মাহমুদ রাজু, রাজনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হারুন মিয়া, যুবলীগ নেতা মতিউর রহমান কামাল, ছাত্রদল নেতা আলী হাসিব খান, ব্যবসায়ী জিসানউজ্জামান লিটন প্রমুখ।

Manual6 Ad Code

সভায় বক্তারা চালকদের বেপরোয়া গাড়ি চালানো রোধে কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানিয়ে বলেন, বিভিন্ন সড়কে মাত্রারিক্ত মালামাল, ইট-বালু নিয়ে তীব্র গতিতে ট্রাক, ট্রাক্টর চলাচল করছে। কুলাউড়ার বিভিন্ন সড়ক মেরামত করায় যানবাহন গুলো এখন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এতে বেশিরভাগ সময় মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা ও টমটমের যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ মানববন্ধবে এলাকার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!