কুলাউড়ায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ পর্যাপ্ত নিরাপত্তার দাবি প্রশাসনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

 কুলাউড়ায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ পর্যাপ্ত নিরাপত্তার দাবি প্রশাসনের

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা,  কুলাউড়া  :: মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। তবে ঝুঁকিপূর্ন কেন্দ্রের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ২ প্রার্থীর দাবির দাবি সবক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ন কেননা নৌকার প্রার্থী ভোট লুটের জন্য বহিরাগত সন্ত্রাসী এনে কুলাউড়ায় জড়ো করেছেন।

Manual7 Ad Code

তৃণমুল বিএনপি’র প্রার্থী এমএম শাহীন অভিযোগ করেন, নৌকার কর্মি সমর্থকরা তাঁর কর্মিদের প্রাণনামের হুমকি ধামকি, গুম করার এবং কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। তিনি পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। একই অভিযোগ স্বতন্ত্র প্রার্থী একেএম শফি আহমদ সলমানের। তিনি কুলাউড়ার সবক’টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ন দাবি করেন। এদিকে কুলাউড়ায় অবস্থানরত বহিরাগতদের ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রার্থীসহ ভোটাররা রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়। ভোটের দিন যেকোন অপ্রীতিকর ঘটনা ঘঠে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা।

সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোন বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই। ৮জন ম্যাজিষ্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আর্মি, ১ প্লাটুন র‌্যাব, সেই সাথে একজন পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ, আনসার এবং ১৪টি মোবাইল টিম থাকবে মাঠে। ভোটকেন্দ্রে সার্বক্ষণিক দায়িদ্ব পালন করবে ২ জন অস্ত্রধারী পুলিশ ও ১২ জন আনসার।

Manual2 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মৌলভীবাজার -০২ আসন। এখানে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৪৭২। ১০৩টি ভোট কেন্দ্রে গ্রহন করা হবে ভোট।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!