কুলাউড়ায় দোকান কর্মচারীর উপর প্রাণঘাতী হামলা লক্ষাধিক টাকা লুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় দোকান কর্মচারীর উপর প্রাণঘাতী হামলা লক্ষাধিক টাকা লুট

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় এক দোকান কর্মচারীর উপর প্রাণঘাতী হামলা চালিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের আর এম সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। এঘটানায় দোকান মালিক বাদি হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের তৌহিদুল রাব্বি’র একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আর এম সিটি মার্কেটে। সেখানে কর্মচারী হিসাবে আছেন একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের রাহুল দাস (১৮)। রোববার দুপুর ১টার দিকে রাহুল দাস দোকান থেকে ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হন। এসময় উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭) এবং কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) জরুরি কথা বলার জন্য দোকান কর্মচারী রাহুল দাসকে আর এম সিটি মার্কেটের পেছনে নিয়ে যান।

Manual3 Ad Code

সেখানে গিয়ে কোনকিছু বুঝে উঠার আগেই ওমর, অনিক ও অনুপম রাহুলকে ধারালো ছুরি দিয়ে কোপাতে এবং কিলঘুষি মারতে শুরু করেন। রাহুলের চিৎকার শুনে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে রাহুলের পকেটে থাকা ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। তাৎক্ষনিক ব্যবসায়ীরা রক্তাক্ত রাহুলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

Manual6 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (বেগমানপুর এলাকার বাসিন্দা) বিমল দাস জানান, দোকান কর্মচারীর উপর হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে প্রায় রাতে বেগমানপুর রেলগেইট এলাকায় গিয়ে মাদক সেবন করে মাতলামী করে। গত ২৬ জানুয়ারী রাত ১টার দিকে মাদকসেবীরা চিল্লাচিৎকার দিয়ে মাতলামী শুরু করলে এলাকার লোকজন তাদের ধাওয়া করেন। সেই রাতের রেশ নিয়েই আজকে এই এলাকার একটি নিরিহ ছেলেকে কুপিয়ে আহত করা হলো। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতংক এবং তমতমে অবস্থা বিরাজ করছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ জানান, ঘটনাটি তিনি জেনেছেন, তদন্ত স্বাপেক্ষে মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

ছবিক্যাপশন- কুলাউড়ায় বখাটেদের হামলায় গুরুতর আহত দোকান কর্মচারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!