কুলাউড়ার ভাটেরায় ভুয়া কাজীতে বিয়ে রেজিস্ট্রি! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার ভাটেরায় ভুয়া কাজীতে বিয়ে রেজিস্ট্রি!

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
প্রতীকি ছবি

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ভুয়া কাজির বিরুদ্ধে বিয়ে রেজিস্ট্রির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বৈধ নিকাহ ও তালাক রেজিস্টার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual5 Ad Code

ভাটেরা ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্টার মোহাম্মদ আব্দুস সামাদ আজাদেও লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভাটেরা ইউনিয়নের জগতপুর গ্রামের মছনু খানের ছেলে মারুফ খান ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিজেকে কাজী পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এমনকি আইন বহির্ভুতভাবে বিয়ে রেজিস্ট্রি করছেন। গত ১৩ ডিসেম্বর তিনি ইউনিয়নের বড়গাঁও গ্রামের নিলু মিয়ার মেয়ের বিয়ে রেজিস্ট্রি করেন। এভাবে সরকারি বিধি লঙ্ঘন করে সাধারণ মানুষের সরলতার সুযোগে ভূয়া কাবিন রেজিস্ট্রি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সরকারি নিকাহ রেজিস্টার বই উদ্ধার করার দাবি জানান।

Manual4 Ad Code

অভিযুক্ত মারুফ খান তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, তিনি আগে নিকাহ রেজিস্ট্রি করতেন। এখন কাজী নিয়োগ হওয়ায় তিনি আর নিকাহ রেজিস্ট্রি করেন না।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান মামুন জানান, বিষয়টি তদন্তাধীন আছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!