কুলাউড়ায় জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় আদালত থেকে আসামীরা জামিনে বেরিয়ে বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী মহিলা কুলাউড়া থানায় একটি অভিযোগ (নং ১২১৭) দায়ের করেছেন।

এদিকে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ধারালো দা দিয়ে আক্রমন করে প্রবাসী নুর মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমকে। এসময় একটি বেসরকারি সংস্থার সদস্যা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর আগের দিন বুধবার সকালে মামলার আসামী জয়নাল মিয়া, কাদির মিয়া ও আং রহমান মনোয়ারা বেগমের একটি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মহিলা।

Manual2 Ad Code

কুলাউড়া থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের আবুধাবি প্রবাসী নুর মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমকে শারিরিক নির্যাতনের অভিযোগে একই গ্রামের শফিক মিয়া (৫০), আং রহমান (৪০) ও জয়নাল মিয়াকে আসামী করে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা জামিনে বেরিয়ে এসে গত ১ সপ্তাহ থেকে নানাভাবে মহিলাকে হুমকি ধামকি দিয়ে তার জীবন অতিষ্ট করে তুলেছেন।

কর্মধা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদির জানান, প্রবাসীর স্ত্রী মনোয়ারার একটি গরু চুরির অভিযোগ পেয়েছি এবং মহিলাকে বৃহম্পতিবার সকালে দা দিয়ে প্রাণে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে মনোয়ারা বেগম জানিয়েছেন। আমি সরেজমিনে গিয়েছি এবং তাকে আইনের আশ্রয় নিতে বলেছি।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৈশন্যু জানান, প্রবাসীর স্ত্রীকে হুমকির ঘটনায় থানায় বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে। ##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!