কুলাউড়ায় জিওবি- ইউনিসেফ টেকনিক্যাল এসিস্ট্যান্ট প্রকল্প ও মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় জিওবি- ইউনিসেফ টেকনিক্যাল এসিস্ট্যান্ট প্রকল্প ও মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। গত ২৯ ও ৩০ জানুয়ারী এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন) এর কুলাউড়া এরিয়া কার্যালয়ে উক্ত মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

দু’দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার এস এ এইচ সানী।

Manual6 Ad Code

আর্সেনিক মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ে মৌলিক প্রশিক্ষণে প্রকল্পের বিভিন্ন স্তরের ২৫ জন কর্মকর্তা ও ওয়াশ মটিভেটর অংশগ্রহণ করেন।

উক্ত প্রকল্পের আওতায় কুলাউড়ার ২নং ভুকশিমইল, ৬নং কাদিপুর,৭নং কুলাউড়া ও ৮নং রাউৎগাঁও ইউনিয়নে আর্সেনিক মুক্ত নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করা হবে। এবং পর্যায়ক্রমে উক্ত ইয়নিয়ন গুলোকে খোলা পায়খানা মুক্ত সিবিও, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ঘোষণা এবং খাবার ও রান্নার কাজে আর্সেনিক মুক্ত পানি ব্যবহার নিশ্চিত করে আর্সেনিক মুক্ত গ্রাম ইউনিয়ন ঘোষণা করা হবে।

Manual7 Ad Code

কুলাউড়া এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাদেক সফিউল্লাহর পরিচালনায় প্রধান প্রশিক্ষক ছিলেন আহমেদ হোসেন চৌধুরী, ইউনিসেফ সিলেট ওয়াস অফিসার এএ কামরুল আলম, ডিপিএইচই কুলাউড়া উপজেলা সাব এসিস্ট্যান্ট প্রকৌশলী মো:মহসিন ও এএএন এর পরিচালক প্রকৌশলী মো: মিজানুর রহমান। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!