ক্বেরাত প্রতিযোগিতায় ২য় দেশসেরা কুলাউড়ার খাদিজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

 ক্বেরাত প্রতিযোগিতায় ২য় দেশসেরা কুলাউড়ার খাদিজা

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

 এইবেলা, কুলাউড়া  :: বাংলাদেশ শিশু একাডেমী ২০২২-২৩ এ সারাদেশে ক্বেরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন।

ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) সনদপত্র এবং রৌপ্য মেডেল পুরস্কার হিসেবে তুলে দেন খাদিজা মেহজাবিনের হাতে।

Manual3 Ad Code

উল্লেখ্য, এর আগে রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত প্রতিযোগিতায় (বাংলা তরজমাসহ) ২য় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয় খাদিজা মেহজাবিন।

Manual5 Ad Code

খাদিজা মেহজাবিন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী শফিকুর রহমান ও গৃহিণী মোছাৎ ফাতেমা বেগম দম্পতির ২য় মেয়ে। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষার্থী।

খাদিজা মেহজাবিন এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ-নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া এটিএন বাংলা চ্যানেলে ইসলামী জিনিয়াসে সারাদেশের সেরা ১০ জনের তালিকায় রয়েছে। বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ-নাত, ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বর্তমানে সে বাংলাদেশ শিশু একাডেমীর তালিকাভুক্ত শিল্পী।

Manual2 Ad Code

খাদিজা জানায়, তাঁর স্বপ্ন সে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেজন্য সবার কাছে সে দোয়া প্রত্যাশী।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!