কুলাউড়া ইউনিয়নে জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের ইউনিয়ন অবহিতকরণ ও পরিকল্পনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া ইউনিয়নে জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের ইউনিয়ন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বেসরকারি উন্নয়ন সংস্থা এশিয়া আরসেনিক নেটওয়ার্ক (এএএন) এর আয়োজনে জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্বি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করনে প্রকল্পের অবহিতকরণ সভা ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে কুলাউড়া ইউনিয়ন সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছালেক আহমদ এর সভাপতিত্বে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এশিয়া আরসেনিক নেটওয়ার্ক এর ইউনিয়ন সুপারভাইজার মোঃ ওবায়দুর রহমান সুমনের পরিচালনায় অবহিতকরন সভায় প্রকল্প বিষয় উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, ইউপি সদস্য ও নারী নেত্রী নাজনিন আক্তার সেবী জনস্বাস্থ্য প্রতিনিধি মোঃ মজলুল হক ও এএএন এর ডকুমেন্ট ও মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান সাকিব।

Manual2 Ad Code

প্রকল্প অবহিতকরণ ও প্লানিং সভার উপস্থাপনায় মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন, প্রকল্প এলাকার স্থানীয় জনগণের নেতৃত্বে তাদের অংশ গ্রহনের মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বা স্বাস্থ্যবিধি মানতে উদ্যোগ নেওয়া হবে।

নিরাপদ পানির স্থাপনা বা পানি সরবরাহ ও উন্নত স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে ন্যায্যতার ভিত্তিতে টেকসই স্থাপনা ও কমিউনিটিকে প্রশিক্ষনের মাধ্যমে রক্ষনাবেক্ষন ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

কুলাউড়া উপজেলার ভূকশিমইল,কাদিপুর,রাউতগাও ও কুলাউড়া ইউনিয়নে জিওবি ইউনিসেফের সহায়তা উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং প্রকল্প শেষে উক্ত ৪ টি ইউনিয়নকে আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা করা হবে।

Manual7 Ad Code

অবহিতকরণ সভায় কুলাউড়া ইউনিয়ন পরিষদ, ওয়াটসান কমিটি, ডিপিএইচই প্রতিনিধি, ইমাম, শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিগণসহ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!