কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে নির্বাচিত ইউনিয়নগুলোতে সকলের জন্য নিরাপদ খাবার পানি প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়।

Manual4 Ad Code

বুধবার ২৮ ফেব্রুয়ারিরাউৎগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগের সভাপতিত্বে জনস্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) উক্ত সভার আয়োজন করে।

Manual5 Ad Code

ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমান সুমনের পরিচালনায় প্রকল্প ধারণাপত্র উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুশীলনে উন্নয়ন ও পানির উৎস নিরাপদ এবং ন্যায্যতার ভিত্তিতে আর্সেনিক মুক্ত পানির স্থাপনা বন্টনে স্থানীয় সরকারের অংশগ্রহণ,পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় স্থানীয় জনগনের সম্পৃক্ততা নিশ্চিত করার কৌশল নিয়ে কাজ করা হবে।

Manual3 Ad Code

পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ ও সামাজিক ম্যাপ চিত্রায়ন করে সামাজিক সংগঠনের মাধ্যমে নিরাপদ পানি ,স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি আচরনের প্রকৃত চিত্র তুলে ধরা হবে এবং পানি , স্যানিটেশন ব্যবস্থাও স্বাস্থ্যবিধি প্রতিপালনে স্থানীয়ভাবে পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করার কথা উল্লেখ করা হয়। উন্নয়নকল্পে প্রাপ্যতা নিশ্চিত করার উপায় বের করা সহ পানির উৎস বা স্থাপনা নিরাপদ রাখার আহব্বান জানান হয়। স্থানীয় গ্রামীন কমিনিউটির নেতৃত্বে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সকলের জন্য সমানভাবে, ন্যায্যতার ভিত্তিতে খাবার ও রান্নারকাজে নিরাপদ পানি,উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি আচরণে ইউনিয়ন কভারেজ শতভাগ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহন ও সহজতর করার উদ্যোগ গ্রহন করার কথা বলা হয়।

জিওবি ইউনিসেফ প্রকল্পে কুলাউড়ার ৪ টি ইউনিয়নে (কুলাউড়া, রাউৎগাঁও কাদিপুর, ও ভূকশিমইল ইউনিয়নে ইউনিসেফের অর্থায়নে উক্ত প্রকল্প বাস্তবায়িত হবে এবং ২০২৫ সালের মধ্যে আর্সেনিক মুক্ত ইউনিয়ন ও খোলা স্থানে পায়খানা নয় শতভাগ ঘোষনা করা হবে।

সভায় বীর মুক্তিযোদ্দা মোঃহাবিবুর রহমান, ইউপি সদস্য লুতফর রহমান,ইউপি সচিব তুষার কান্তি দে সহ অন্যান্য ইউপি সদস্যগণ বক্তব্য প্রদান করেন । অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইউপি সদস্য ,নারীনেত্রী, মসজিদের ইমাম, স্কুল শিক্ষকসহ সমাজের অন্যান্য গন্যমান্য ব্যক্তিগন অংশগ্রহন করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!