কুলাউড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত – ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত – ১

  • সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকেলে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোহাইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

আহত ট্রাক চালকের নাম নাহিদ মিয়া (৩০)। তিনি রাজনগর উপজেলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাজার থেকে ছেড়ে একটি ট্রাক মৌলভীবাজারের দিকে যাচ্ছিলো। পথে লোহাইউনি চা বাগান এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন। পরে দমকল বাহিনী এসে ট্রাকের সামনের অংশ কেটে চালককে বের করে হাসপাতালে পাঠায়।

কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ সময় কুলাউড়াকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের সামনের অংশ কেটে চালক নাহিদকে বের করা হয়। এ ছাড়া বাসের কোনো যাত্রী আহত হননি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!