কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে রোববার (১৭ মার্চ) বিকেলে একজন নিহত ও অপর এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

নিহতের নাম পারভেজ (১৫) এবং গুলিবিদ্ধ যুবকের নাম ছিদ্দেকুর রহমান (৩২)। নিহত পারভেজ কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে এবং গুলিবিদ্ধ ছিদ্দেকুর রহমান একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে।

Manual6 Ad Code

নিহতের লাশ ভারতীয় বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতীয় সাংবাদিক দেবাশীষ।

Manual2 Ad Code

আহত ছিদ্দেকুর রহমানকে উদ্ধার করে স্থানীয় লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগি পরিবারের সদস্যরা জানান, নিহত পারভেজ ও আহত ছিদ্দিকুর রহমান মুরইছড়া সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে গরু চরাতে যায়। এক পর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় পারভেজ। এছাড়া ছিদ্দেকুর রহমানের বাম পায়ে গুলিবিদ্ধ হলে তিনি মারাত্মক জখম হন।

এদিকে গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান এবং ছিদ্দেকুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে বাংলাদেশ অংশে প্রবেশ করে ভারতীয় বিএসএফ নিহত পারভেজের লাশ নিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানান।

Manual2 Ad Code

ঘটনার পর থেকে মরইছড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে। তারা এ ব্যাপারে আলী নগর কোম্পানী কামান্ডারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। এব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

নিহত ও আহতের পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজিবি দায়িত্বহীনতার কারণে একটা প্রাণ ঝরে গেলো। আহত যুবককে উদ্ধারেও বিজিবি ছিলো দায়িত্বহীন।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, তিনি একজন নিহত ও অপর একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!