কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধের কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধের কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়র মনু নদীর বেড়িবাঁধের কাজে অনিয়ম- দুর্নীতি, ধীরগতির প্রতিবাদ ও কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। দ্রুত কাজ শুরু না করলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানান। তাই অনিতিবিলম্বে কাজ শেষ না করলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ নানা কর্মসূচীর হুঁশিয়ারী দেন।

Manual2 Ad Code

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর তীরবর্তী রাজাপুর গ্রামে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। পৃথিমপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য আব্বাছ আলীর পরিচালনায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড আব্দুল লতিফ, উপজেলা ক্ষেত-মজুর সমিতির নেতা প্রভাষক সৈয়দ মোশারফ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আকদ্দস আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, প্রভাষক তোফায়েল তালুকদার, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব আব্দুল মুনিম সোহেল, ব্যবসায়ী সাইফুল ইসলাম, সমাজসেবক হাবিবুর রহমান, মাসুক আহমদ, সুমন হোসেন সাব্বির, হবিব মিয়া, রিন্টু দে প্রমুখ।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, মনু নদীর কুলাউড়া অংশের পৃথিমপাশা ইউনিয়নের ধলিয়ার বেলেরতল, কলিরকোনা, রাজাপুর এলাকায় ২০২০-২১ অর্থবছরে শুরু হওয়া বেড়িবাঁধে মাটি ও ব্লকের কাজ পায় মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ ও মেসার্স জামান কনস্ট্রাকশন (জেভি)। ২০২১ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ দিয়ে ২৮ তারিখে কাজ শুরু করে ২০২২ সালের ৩০ অক্টোবর কাজ শেষ করার কথা থাকলেও অদ্যাবদি ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজের শুরু থেকেই কাজে অনিয়ম ও দুর্নীতি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের তিন বছর অতিবাহিত হলেও কাজ চলছে কচ্ছপ গতিতে। সরকারের এই বৃহৎ প্রকল্পে উপজেলার অন্যান্য স্থানে কাজ ৬০-৭০ শতাংশ হলেও পৃথিমপাশার এই তিনটি স্থানে কাজ স্থগিত রয়েছে। কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার তাগিদ দিলেও তারা কোন কর্ণপাত করেনি। একের পর এক অজুহাত দিয়ে কাজের দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়বে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!