কুলাউড়া পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহন

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শপথ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান নির্বাচন কমিশনার ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল গনি সাইস্তা মিয়া, সাধারন সম্পাদক নাজমুল হোসেন জামাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন গত ৬ মার্চ বুধবার কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১২ ভোটারের মধ্যে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual8 Ad Code

নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুর রকিব, সহ-সভাপতি পদে মিজানুর রহমান লিয়াকত, সাধারন সম্পাদক পদে মো: আব্দুল হাকিম, সহ-সাধারন সম্পাদক পদে মো: নুরুজ্জামান জসিম,  অর্থ-সম্পাদক পদে আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক পদে ঝন্টু বিশ্বাস, প্রচার সম্পাদক পদে জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে খালেদ আহমদ ও সদস্য পদে কাঞ্চন চন্দ্র চন্দ, সুবনয় বিশ্বাস এবং সৈয়দ নুর আমীন বিজয়ী হন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!