কুলাউড়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বিশুদ্ধ পানি কেবল শুধুমাত্র একটি মৌলিক প্রয়োজনীয়তা নয়, বরং সবার জন্য একটি মৌলিক অধিকার। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার, শুধু জীবনের প্রয়োজনের ও নয়, পৃথিবী সহ জীব জগতের জন্য নিরাপদ পানি এর চেয়েও বেশি কিছু।

যখন মানুষ নিরাপদ পানি পায় তখন তাদের কাজের পরিবেশ,বেঁচে থাকার অবলম্বন, স্বাস্থ্য, শিক্ষা এবংসার্বিক জীবনযাত্রার মান উন্নত হয়।

Manual4 Ad Code

নিরাপদ পানির বিকল্প কিছু নেই নিরাপদ পানির বিকল্প নিরাপদ পানিই। নিরাপদ পানির অপর নামই হলো জীবন।

Manual8 Ad Code

নিরাপদ পানির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়া উপজেলার রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও বাজার, কাদিপুর মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কুলাউড়া – গাজীপুর চা বাগান ও ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসা ও তদসংলগ্ন এলাকায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা, মাইকিং,ও পথ সভার আয়োজন করেছে।

Manual6 Ad Code

এর মাধ্যমে হাকালুকি হাওর,চা বাগান ,সমতল ও পাহাড়ের চুড়ায় বসবাসকারী খাসিয়া পুঞ্জির জন গোষ্টীর মধ্যে নিরাপদ পানির প্রয়োজনীয়তা ও গুরুত্ব সমানভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Manual6 Ad Code

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনায় জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্দা,স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক,ছাত্র ছাত্রী বিভিন্ন পেশা শ্রেনীর জনগন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়ায় জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের সহায়তায় নিরাপদ পানি,পানির উৎস রক্ষনাবেক্ষন-প্রশিক্ষন, বিশুদ্ধ পানির ব্যবহারের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং উন্নত স্যানিটেশন ও হাইজিন প্রমোশনে কাজ করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!