কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর গৃহবধুর লাশ উদ্ধার : স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর গৃহবধুর লাশ উদ্ধার : স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
Dead body with an blank tag. Coronavirus victim.

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ২৯ মার্চ শুক্রবার রেখা বেগম (২০) নামক এব স্বামী পরিত্যাক্তা গৃহবধুর লাশ সুপারি গাছের সাথে বাঁধা ফাস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে একই গ্রামের বাসিন্দা ওই গৃহবধুর স্বামী রিয়াজ মিয়াসহ তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে লাপাত্তা রয়েছেন। ফলে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন জানান, বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সিংগুর (নয়া বাগান) এলাকার রুহুল আমিনের মেয়ে রেখা বেগমের সাথে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২২) এর সাথে বিয়ে হয়। ৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। গত বুধবার দুপুরে রিয়াজ ও রেখাকে একসাথে দেখেন এলাকার লোকজন।

Manual4 Ad Code

নিহত রেখার পরিবারের লোকজন জানান, বুধবার রাত থেকে রেখা নিখোঁজ। তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। শুক্রবার সকাল আনুমানিক ৯টায় বাগানের চৌকিদার রমযান মিয়া টহলে গেলে সুপারি গাছের সাখে রেখা লাশ বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের লোকজনকে জানান।

Manual7 Ad Code

স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৈশুন্য ও এসআই রহিম ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান, লাশ উদ্ধার করে নিয়ে আশা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!