কুলাউড়ার বিদায়ী ইউএনওকে উপজেরা পরিষদের সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার বিদায়ী ইউএনওকে উপজেরা পরিষদের সংবর্ধনা প্রদান

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুনকে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান মামুন বলেন, মাত্র তিনমাসে কুলাউড়ায় চাকরিকালীন সময়ে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ সকলের যে সহযোগিতা পেয়েছেন তা স্মরণীয় থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, এম শাকিল রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, পিআইও শিমুল আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান  মোছাদ্দিক আহমদ নোমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই,  কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল ও কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।
সভাপতির বক্তব্যে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন, কুলাউড়ায় তিনমাস দায়িত্ব পালনকালে বিদায়ী ইউএনও উপজেলার সকল কাজে আন্তরিক সহযোগিতা করে সকলের মন জয় করতে পেরেছেন। তিনি যেখানেই যাবেন কুলাউড়ার কথা স্মরণ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!