কুলাউড়ায় ৬ ঘন্টা আটকে ছিলো চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

 কুলাউড়ায় ৬ ঘন্টা আটকে ছিলো চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস

  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ছয় ঘণ্টা আটকে ছিলো। এরপর শুক্রবার (০৫ এপ্রিল) ভোরে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এসময় যাত্রীদের সেহরি খাওয়াসহ চরম ভোগান্তির শিকার হতে হয়।

Manual3 Ad Code

কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ০৪ এপ্রিল সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া ও লংলা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। লংলা স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ। এর ফলে অন্যান্য ট্রেন চলাচলে যেন বিঘœ না হয়, তাই কুলাউড়া স্টেশনের লোকোশেড থেকে নতুন সিরিজের একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কুলাউড়া স্টেশনে নিয়ে আসা হয়। এরপর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এলে ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে যায়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!