কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র মতবিনিময়

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চা-শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু কুলাউড়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে শহরের একটি হোটেলে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন তিনি।

লিখিত বক্তব্যে রাজকুমার বলেন, গত নির্বাচনেও তিনি প্রার্থী হয়ে কুলাউড়ার জনগনের ব্যাপক সাড়া পেয়েছেন। পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীসহ উপজেলার মানুষের সেবা করার জন্য এবারও তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচিত হলে দল মতের ঊর্ধ্বে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্থরের জনগণের কাছে সহযোগিতা, দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

রাজকুমার সমর্থকবৃন্দের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম, শ্রমিকনেতা ও বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস শহীদ আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক সুবাস নাইড়ু, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগ নেতা অজয় গোয়ালা প্রমুখ।

Manual1 Ad Code

ছবিক্যাপশন- কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে বক্তব্য রাখছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ কুমার।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!