কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা

  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডব্লিউডিও এর ওয়াই মুভস প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বিডি এর সার্বিক সহযোগিতায় কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস এর জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বৃদ্ধির বিষয় এ আলোচনা সভা করা হয়।

Manual6 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। আরডব্লিউডিও ওয়াই মুভস প্রজেক্ট এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ। অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: আঃ রহমান, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এফপিআই নাদিম রহমান। বক্তব্য রাখেন কিশোরী মিম আক্তার, মোছা: রেহানা আক্তার, হালেমা আক্তার, কিশোর অমিন বুনার্জী, এনায়েত হাসান প্রমুখ। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন যে, স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বৃদ্ধির জন্য সার্ভিস প্রোপাইটার এর আচরণ ও ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া উপস্থিত সবাই মিলে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান। এলাকার চাহিদা অনুযায়ী স্থায়ীভাবে একজন এফডব্লিওভি নিয়োগের বিষয়টি বিবেচনায় আছে বলে সভাকে জানান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!