কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধ- প্রতিপক্ষের হামলায় নিহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধ- প্রতিপক্ষের হামলায় নিহত ১

  • বুধবার, ১৫ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার ১৫ মে বুধবার দুপুরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের জমিজমা নিয়ে আছকির মিয়া ও তার ভাইেেদর সাথে মবশ্বির উল্ল্যাহ ও মিছির উল্ল্যাহর পরিবারের পূর্ববিরোধ ছিলো। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ ও তার লোকজন। এসময় আছকির মিয়ার পরিবার কাজে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, এই মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!