কুলাউড়ায় আছকির হত্যার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় আছকির হত্যার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

  • শুক্রবার, ১৭ মে, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আছকির মিয়া (৫০) হত্যাকান্ডের প্রধান আসামী মো. সালেক আহমদ (২৫) কে আটক করেছে পুলিশ। আজ (১৭ মে ) শুক্রবার দুপুরে হযরত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান যাওয়ার পথে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতর সালেক আহমদ হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের মৃত মবশ্বির আলীর ছেলে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, আছকির মিয়া হত্যাকান্ড মামলার প্রধান আসামি সালেক আহমদকে ঢাকা থেকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৫ মে বুধবার দুপুরে আছকির মিয়া (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ মে বুধবার রাতে উপজেলার পূর্ব ব্রাহ্মণবাজার থেকে মিসির আলী (৫০) আবুল হোসেন (৩৫) নামক দুই আসামীকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!