কুলাউড়ায় ট্রাক্টর থেকে পড়ে চা-শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ট্রাক্টর থেকে পড়ে চা-শ্রমিকের মৃত্যু

  • শুক্রবার, ১৭ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় বাঁশ বোঝাই করা একটি ট্রাক্টর থেকে পড়ে পঞ্চম বাউরি (২৩) নামক এক চা-শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের একটি ট্রাক্টর শুক্রবার দুপুরে পাঁচপীর জ্বালাই এলাকা থেকে বাঁশ বোঝাই করে বাগানে নিয়ে আসছিলো। ঝুকিপূর্ণভাবে বাঁশ বোঝাই করে সেগুলো বাগানে সরবরাহ করছিলেন উত্তর রংগীরকুল এলাকার মাসুক মিয়া। প্রায়ই এভাবে ঝুঁকি নিয়ে বাগানে বাঁশ সরবরাহ করে থাকেন মাসুক। শুক্রবার বাঁশ বোঝাই ট্রাক্টরটি উত্তর রংগীরকুল এলাকায় পৌঁছালে বাঁশের উপরে বসে থাকা চা-শ্রমিক পঞ্চম বাউরি (২৩) ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Manual2 Ad Code

দিলদারপুর চা-বাগানের শ্রমিক সভাপতি বাদল দেব জানান, খবর পেয়ে পঞ্চম বাউরিকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পিতা ছোটু বাউরি। তিনি ঝুকিপূর্ণ এমন কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

এব্যাপাওে কুলাাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!