কুলাউড়ায় যুব র‌্যালী-মানববন্ধন ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় যুব র‌্যালী-মানববন্ধন ও সমাবেশ

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া ::  “সকল সহিংসতা ও বৈষম্যের হউক অবসান, কুলাউড়ায় গড়ি শান্তি সম্প্রীতির ঔক্যতান” এই শ্লোগান ধারণ করে মৌলভীবাজারের কুলাউড়ায়  যুব র‌্যালী, মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে ) কুলাউড়া যুব ফোরাম আযোজনে এবং জেলা নাগরিক প্লাটফর্ম’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় কুলাউড়া  পৌর শহরের রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উল্লেখিত অনুষ্ঠানমালা অনুষ্ঠিত
হয়।

Manual4 Ad Code

এ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদ সড়কে বর্ণাঢ্য র‌্যালীস ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় যুবরা, শান্তি ও
সম্প্রীতি জন্য বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে।

Manual2 Ad Code

উপজেলা যুব সমাবেশ জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লেখক ও নাট্যকার এন, আই, নাহিদ উদ্দিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাংবাদিক মো: মছব্বির আলী,  রপান্তর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, জেলা কো-অর্ডিনেটর মুনজিলা, জেলা ফিল্ড অফিসার মনিরল হক, আনোয়ার পারভেজ জনি তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের অংশ গ্রহণ সহ পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!