ফেইসবুক লাইভে এসে কুলাউড়ার পৌর মেয়রকে প্রাণনাশের হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

 ফেইসবুক লাইভে এসে কুলাউড়ার পৌর মেয়রকে প্রাণনাশের হুমকি

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অশ্লীল ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী সুন্দর আলী (৪০)। ১৯ মে রোববার রাতে মেয়র কুলাউড়া থানায় এব্যাপারে একটি লিখিত অভিযোগ (নং ৮৬৮) দায়ের করেন। এই সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি মামলা রয়েছে। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে এই সন্ত্রাসী কর্মকান্ড জনমনে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র এই শীর্ষ সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি নিয়মিত মামলা রয়েছে। এরমধ্যে গণধর্ষণসহ ২টি নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামী। দুর্ধর্ষ এই সন্ত্রাসী সুন্দর মিয়ার বিরুদ্ধে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনু একটি মামলা (নং ০৪ তাং ১৭/১২/২০১৬) দায়ের করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ নিজ ব্যবসা প্রতিষ্টানের সম্মুখে এই সুন্দর আলী ও তার সহযোগিদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। কিন্তু পরবর্তীতে তিনি আপোষ নিষ্পত্তির নামে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা যেখানে অসহায়, সাধারণ মানুষ তাকে নিয়ে সবসময় উদ্বেগ উৎকন্ঠায় থাকতে হয়। গণধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা (নং ০৭ তারিখ ১২/১১/২০২৩) দায়েরের পর থেকে আত্মগোপন চলে যায় সুন্দর আলী।

Manual1 Ad Code

মেয়রের অভিযোগ থেকে আরও জানা যায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেইসবুক লাইভে এসে সুন্দর আলী মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সরাসরি হত্যার হুমকি দেয়। সে নাকি মেয়রকে হত্যা করার রায় পেয়েছে। ইতিপূর্বে একবার সুন্দর আলীর মেয়রকে হুমকি দিলে তিনি গত ২ জানুয়ারি থানায় ডায়রি (নং ৮৩ তারিখ ০২/০১/২০২৪)।

জানা যায়, ক্ষমতাসীন দলেরই এক নেতার ছত্রছায়ায় সুন্দর আলীর উত্থান। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চাঁদাবাজিসহ অপরাধ কর্মকান্ডে বেপরোয়া হয়ে উঠে।

Manual4 Ad Code

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, তার এই আক্রোশ ও সন্ত্রাসী মনোভাবে হত্যার হুমকি প্রদানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Manual6 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৈশন্যু জানান, মুলত গণধর্ষণ মামলার পর থেকে সুন্দওর আলী আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে হন্যে হয়ে খোঁজছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!