কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • রবিবার, ২৬ মে, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ম্যানেজিং কমিটির উদ্যোগে ২৬ মে দুপুরে বিদ্যালয় মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি সৈয়দ আশফাক হোসেন তানভীর। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেনা আক্তার, সহকারী শিক্ষক মিনারা বেগম, হারুন অর রশিদ, তামান্না বেগম, রঘুনাথ পাল, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহাজান চৌধুরী, সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, স্বপ্না বেগম, ইয়াসমিন ইমরান প্রমুখ।

Manual6 Ad Code

দীর্ঘদিন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালনকারী মোহাম্মদ জামাল উদ্দিন এর বদলিজনিত বিদায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন। এ সময় প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রায় সাড়ে তিনশত অধ্যয়নরত শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালীন সময়ে প্রধান শিক্ষক তার কর্ম ও মেধার বিকাশ ঘটিয়ে বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধি করেন এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ভূমিকা রাখেন। যার কারণে ২০২৩ সালে উপজেলার মধ্যে এ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শ্রেষ্ঠত্ব অর্জন করে। ##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!