কুলাউড়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রবিবার, ৯ জুন, ২০২৪

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পাঠক নন্দিত যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যায়য়ায়দিন ফ্রেন্ডস ফোরাম, কুলাউড়ার আয়োজনে রোববার (৯ জুন) বিকালে কুলাউড়া পৌরসভা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

যায়যায়দিনের কুলাউড়া প্রতিনিধি  আবদুল আহাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কৈশ্যন্যু মারমা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নিউ নেশন জেলা প্রতিনিধি এম মছব্বির আলী, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, মানব কণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বক্স পাবেল, চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামছুদ্দিন বাবু, কুলাউড়ার ডাক ডট কমের রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের ভূইয়সী প্রশংসা করে বলেন, পাঠক নন্দিত যায়যায়দিন এদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দৈনিক যায়যায়দিন এই ১৯ বছরে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, প্রগতিশীলতা, ভাষা ও প্রযুক্তি ব্যবহার অক্ষুণ্ণ রেখে চলেছে। বক্তারা যায়যায়দিনকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটি যেন তার অবস্থান ধরে রাখে সে প্রত্যাশা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!