কুলাউড়ার চোর ছেলেকে বাচাতে ব্যবসায়ীর বিরুদ্ধে মায়ের অপপ্রচার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার চোর ছেলেকে বাচাতে ব্যবসায়ীর বিরুদ্ধে মায়ের অপপ্রচার

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে চিহ্নিত এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার করেন ওই ছেলের মা। রোববার (২৩ জুন) দুপরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ব্যবসায়ী মো: জাহাঙ্গীর উদ্দিন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী বলেন, গত ১৯ জুন রাত সাড়ে ৮ টার দিকে বরমচালের কলিমাবাদ গ্রামের হাছন মিয়ার ছেলে, এলাকার চিহ্নিত চোর নাইম মিয়া (২১) তাঁর বসত ঘরে চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করি। এসময় উত্তেজিত জনতা চুরকে মারধরের চেষ্টা করলে আমরা তাকে রক্ষা করি এবং বরমচাল ইউপির  মেম্বার ও  চেয়ারম্যানকে অবহিত করি।

তাৎক্ষনিক মেম্বার চেয়ারম্যান চুর নাঈমকে ইউনিয়ন পরিষদে আটকিয়ে রেখে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এসআই বিজয় তাকে থানায় নিয়ে আসেন এবং চুরির মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

Manual4 Ad Code

কিন্তু নাঈমের মা বেদানা ও খালা   ছায়মা তাকে উদ্বারের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয় ফুলেরতল বাজারে বাজারের একটি দোকানের সম্মুখে শুয়ে পড়ে। কোনভাবে ঘটনাস্থল থেকে যেতে রাজি না হওয়ায় পুলিশ তাদেরকে ঐ স্থান থেকে তুলে কুলাউড়া হাসপাতালে  নিয়ে আসেন।

Manual6 Ad Code

হাসপাতালে চিকিৎসক তাদের শরীরে কোন জখমের চিহ্ন না পাওয়ায় পুলিশের কাছে তাদের কাছে অপকৌশলটি ধরা পড়ে। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হাসপাতালে অবস্থানকালীন সময়ে নাঈমের মা বেদানা সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার করে মানহানির চেষ্টা চালান।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে মো:জাহাঙ্গীর উদ্দিন আরও  বলেন, এ বিষয়টিকে কেন্দ্র করে চোরের পক্ষ হয়ে একটি মহল তার মা ও খালাকে উসকানি দিয়ে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র এমনকি মিথ্যে মামলার পায়তারায় লিপ্ত রয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক ও সুষ্ট তদন্তের মাধ্যমে বাস্তবচিত্র তুলে ধরার আহবান জানাচ্ছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!