কুলাউড়ায় ইউনিসেফের বন্যা কবলিত এলাকা পরিদর্শণ ও হাইজিন কিট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ইউনিসেফের বন্যা কবলিত এলাকা পরিদর্শণ ও হাইজিন কিট বিতরণ

  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :::  ইউনিসেফ সিলেট ডিভিশনের প্রতিনিধিগন ২৪ জুন সোমবার কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শণ করেন ।

প্রতিনিধি দল কুলাউড়া পৌরসভা, পুষাই নগর, জয়চন্ডি ইউনিয়ন হয়ে ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শণ করে ভূকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল এন্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেন। উক্ত আশ্রয় কেন্দ্রের বিভিন্ন আশ্রিত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে ইউনিসেফের ওয়াস হাইজিন কিট বিতরণ করেন।

Manual1 Ad Code

বিতরণ শেষে ভূকশিমইল ইউনিয়ন পরিষদে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, তার ইউনিয়নটি হাকালুকি হাওরের মধ্যে অবস্থিত । এখানে ৫ হাজারের বেশী পরিবারের প্রায় ২৫ হাজার মানুষের বসবাস যাদের অধিকাংশই পেশায় কৃষক, দিনমজুর ও জেলে । আমার ইউনিয়নে ৯ টি আশ্রয় কেন্দ্র চালু আছে । তিনি বেসরকারীভাবে ৯ নং ওয়ার্ডের সাদিপুর জেলেপল্লীসহ বিভিন্ন এলাকাভিত্তিক আরো কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র আশ্রয় কেন্দ্রের কথা তুলে ধরেন।

Manual3 Ad Code

ইউনিসেফ সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম বলেন, বন্যার কারণে শিশুরা পানিতে ডুবে
যাওয়া, অপুষ্টি, পানিবাহিত রোগ এবং হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। আমাদের এসব শিশু ও তাদের পরিবারকে রক্ষা করতে হবে। বন্যা কবলিত পরিবারের মধ্যে নারী প্রধান ও শিশু সদস্য পরিবারের প্রতি বিশেষ মনোযোগ রাখার পরামর্শ প্রদান করেন ।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান বলেন, আমরা ইতিমধ্যে সরকারী ও ইউনিসেফের উদ্যোগে নিরাপদ পানি বিতরণ, পানি বিশুদ্ধকরণ টেবলেট, ১০ লিটারের পানির জারসহ বিভিন্ন সাবমারসিবল পাম্প মেরামতের কাজ করে যাচ্ছি এবং আরো বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ গ্রহন করে
বন্যার্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

ইউনিসেফ ন্যাশনাল কনসালটেন্ট ড শামিম উদ্দিন, ওয়াশ ক্লাস্টার কো অরডিনেটর ওয়াশ ইন ইমারজেন্সি মোছাঃ সালেহা খাতুন, ডিএইচই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহসিন ,এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ, ইউনিয়ন সুপারভাইজার মোঃ আমিনুর রহমানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!