ধুমপানে বেপরোয়া কুলাউড়া উপজেলা প্রকৌশলী ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

ধুমপানে বেপরোয়া কুলাউড়া উপজেলা প্রকৌশলী !

  • বুধবার, ২৬ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: অফিসে বসে তিনি প্রকাশ্যে ধূমপান করেন। আর তিনি হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী তারেক বিন ইসলাম।

বেশিরভাগ সময় তার এক হাতে সিগারেট থাকে, অন্য হাতে করেন অফিসিয়াল ফাইলে স্বাক্ষর। তোয়াক্কা করেন না কাউকে। এভাবে চলে তার প্রতিদিনকার কাজ।

Manual1 Ad Code

সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দন্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়েছে এ জন্য। এ ছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি- বেসরকারি অফিসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার ধূমপান রোধে আইন প্রণয়ন করলেও সরকারি অফিসে বসেই চলছে আয়েশি ধূমপান করেন এই কর্মকর্তা।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, বিভিন্ন কাজে প্রায়ই এলজিইডির কর্মকর্তার কক্ষে যেতে হয়। সেখানে অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান ওই কর্মকর্তা। তার একহাতে থাকে সিগারেট, অন্যহাতে থাকে ফাইল। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর সেবাগ্রহীতাদের। অফিসে যত লোকই থাকুক না কেনো- তিনি সবার সামনেই ধূমপান করেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি। অফিসে বসে প্রকাশ্যে ধূমপান অপরাধ কি না? -এমন প্রশ্নেরও কোনো সদুত্তর দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজিত কুমার চন্দ বলেন, আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এ ছাড়া অফিসে বসে কোনো ব্যক্তি বা কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ধূমপান করতে পারেন না। অফিসে ধূমপান করা একটি দন্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, সরকারি অফিসে বসে সেবাগ্রহীতাদের সামনে ধূমপানের কোনো সুযোগ নেই। যদি কেউ আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!