কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১

কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন

  • বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

ইবি ডেস্ক, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় নবীর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই কুলাউড়া পৌরসভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা বিএনপি একাংশের সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা ঘোষ, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম ও রফিকুল ইসলাম টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল, কাজী ফখরুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, চলমান সহিংসতার পর রাজধানীসহ সারাদেশে সহিংতাকারীদের বিরুদ্ধে সরকার আইনী পদক্ষেপ নিতে শুরু করেছে। সেইসব সহিংসতাকারীরা কুলাউড়া উপজেলায় যাতে অবস্থান করতে না পারে সেলক্ষ্যে গত ২৩ জুলাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। কুলাউড়া একটি সীমান্তবর্তী উপজেলা। তাছাড়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও এই কুলাউড়া বাসিন্দা। ফলে ধারণা করা হচ্ছে সহিংসতাকারী জামায়াত শিবিরের লোকজন কুলাউড়ায় আশ্রয় নিতে পারে। ফলে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে গুরুত্বের সাথে নির্দেশ দেয়া হয়েছে।

Manual4 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প কুলাউড়ায় স্থাপন করা হয়েছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!